রামকৃষ্ণ তালুকদার (আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি, হবিগঞ্জ) : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগান কে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন খুলনার অনির্বাণ লাইব্রেরী। গতকাল বুধবার ৬ জুলাই আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে অনির্বাণ লাইব্রেরী পাইকগাছা, খুলনা এর আয়োজনে অনির্বাণ লাইব্রেরীর প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের মান্যবর ডিআইজি জয়দেব কুমার ভদ্র, বিপিএম, স্যারের তত্বাবধানে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ৪০০ টি বন্যার্ত পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনির্বাণ লাইব্রেরীর উপদেষ্টা ও সাংবাদিক মোহাম্মদ নাহিজ, দাতা সদস্য ইংল্যান্ড প্রবাসী আবুল কাসেম, আজহারুল ইসলাম উজ্জ্বল, সাংবাদিক হারুন অর রশীদ চৌধুরী, সাংবাদিক মোঃ ফজলুর রহমান, সাংবাদিক সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাজন আহমদ, আজমিরীগঞ্জ উপজেলার সাংবাদিক আবু হেনা, স্বপন বণিক, এবায়দুর রহমান রাসেল, মিলাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ থানা প্রাঙ্গণে ত্রাণ বিতরণ শেষে সদর ইউনিয়ন এর উদ্ভবপুর গ্রামে নৌকাযোগে আরো ৩০টি পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী "টিম আজমিরীগঞ্জ থানা" ত্রাণ বিতরণে সহযোগিতা করেন। অনির্বাণ লাইব্রেরী এই দুঃসময়ে আজমিরীগঞ্জ উপজেলার এলাকায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষ অনির্বাণ লাইব্রেরীর আরো সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.