স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UFPO) বাবুল চন্দ্র দেব গতকাল ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ পরিদর্শন করেন। গ্রন্থাগারে তাঁকে স্বাগত জানান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রত্নদীপ দাস রাজু। এসময় তাঁর সাথে ছিলেন- উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোরঞ্জন দাশ ও ৭নং করগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপটন দাশ।
এসময় উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UFPO) বাবুল চন্দ্র দেব গ্রন্থাগারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং গ্রন্থাগারের পাঠক হয়ে বই লেনদেন কার্যক্রমের সূচনা করেন ও পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন।

সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.