
কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খাজানগরে এম.বি. পাঠাগার ও যুব শিক্ষা সেবা কেন্দ্রের আয়োজনে আজ বই পাঠ প্রতিযোগিতা, হাতের লেখা এবং প্রিয়জনকে চিঠি লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঠাগারের বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে পাঠক পাঠিকাদের অংশগ্রহণে মুখরিত হয় পাঠাগার প্রাঙ্গণ। সভাপতি মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে ও কামরুন নাহার রিপার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিন্টু ফকির, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- অধ্যাপক জামিরুল ইসলাম (ম্যাক কলেজ, কুষ্টিয়া), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডা:মো: আনোয়ার হোসেন (সহকারী শিক্ষক কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়), মোঃ সাইফুল ইসলাম সজীব (প্রধান শিক্ষক জাগরণী মডেল স্কুল), হাজী মো: আবুল কালাম আজাদ (৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য), মো: রবিউল ইসলাম (প্রধান উপদেষ্টা এম.বি পাঠাগার)।
অন্যান্যদের উপস্থিত ছিলেন- পাঠাগার ও যুব এর সহ-সভাপতি দীন মোহাম্মদ শিমুল, সাধারণ সম্পাদক, মোঃ রবিউল ইসলাম প্রমুখ। অংশগ্রহণকারীগানকে পুরস্কৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.