প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
কথাসাহিত্যিক সরদার জয়েনউদ্দিন স্মরণে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও দনিয়া পাঠাগারের ব্যবস্থাপনায় দনিয়া কলেজ প্রাঙ্গণে আয়োজিত হলো বিশিষ্ট কথাসাহিত্যিক সরদার জয়েনউদ্দিন স্মরণে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা। আজ (১৮ জুন, বৃহস্পতিবার) দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের সামনে কথাসাহিত্যিকের জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে, শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পাঠাগার ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়।
আলোচনা পর্বের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মাঝে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের অংশগ্রহণে অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। উক্ত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সমাপনী আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন, মঙ্গলবার, বিকেল ৪:৩০ মিনিটে।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.