সংবাদ বিজ্ঞপ্তি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি এবং বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুক্ত আয়োজনে আজ ২২শে জুন ২০২৬ আজ (সোমবার) সকাল ১০.০০টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ হল রুমে ‘ঔপন্যাসিক ও গল্পকার হাসান আজিজুল হক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদ মাওলা। প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ড. তসলিমা খাতুন ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। আলোচনায় অংশ নেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজীজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.কামরুন নাহার এবং বাংলা একাডেমির কর্মকর্তা শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার ড. মোহাম্মদ সোলায়মান। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান।

সেমিনারে বক্তারা বলেন, হাসান আজিজুল হকের গল্প ও উপন্যাসে মাটিবর্তী মানুষের স্বপ্ন ও সংগ্রাম ভাষা পেয়েছে। তাঁর কথাসাহিত্যের ভূগোল আর বাংলার ভূগোল মিলেমিশে এক হয়ে গেছে। হাসান আজিজুল হকের গল্প-উপন্যাস ভাষার বিশেষ ব্যবহার আমাদের মুগ্ধ করে এবং উত্তরপ্রজন্মের লেখকদের স্বতন্ত্র ভাষারীতিতে নিজ জনপদের আখ্যান বয়ানের অনুপ্রেরণা দেয়৷ বক্তারা আরও বলেন, হাসান আজিজুল হকের গল্প-উপন্যাস নিয়ে আজকের সেমিনার তাঁর সামগ্রিক মূল্যায়নের পথরেখা দেখাবে বলে আমরা আশা করি।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.