

স্টাফ রিপোর্টার : উত্তরণ পাঠাগার এর উদ্যোগে বাংলা ও বাঙালির কবি জসীম উদ্দীন এর ৪৬ তম মৃত্যু বার্ষিকী স্মরণে "জসীম উদ্দীন : আমাদের স্বকীয়তার এক দুর্লভ কথক" শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্র এর পরিচালক কবি মিনার মনসুর। প্রধান অতিথির বক্তব্যে বলেন, জসীম উদ্দীন পল্লী কবি অভিধায় অভিহিত হলেও প্রকৃত অর্থে তিনি গ্রাম্যকবি নন, বরং তার রচনার পটভূমি হচ্ছে গ্রাম। তার লেখকসত্ত্বায় সেই অনন্য কিছু ছিলো বলেই তার সমসাময়িক কবিদের বিপুল প্রভাব সত্ত্বেও মৃত্যুর পঞ্চাশ বছর পরে তিনি আজও স্বমহিমায় টিকে আছেন।
উত্তরণ উপদেষ্টা হাদিসুর রহমান সোহাগ এর সভাপতিত্বে ও আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় এতে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রথিতযশা অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক সঞ্জয় সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.