প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
কবি জসীমউদ্দিনের ১২২ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঠচক্র অনুষ্ঠিত

আরিফুর রহমান (স্টাফ রিপোর্টার): বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জসীমউদ্দিনের ১২২ তম জন্মবার্ষিক উপলক্ষে গাইবান্ধা জেলার উত্তরণ পাঠাগারে পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠাগারের স্থায়ী পরিষদ সদস্য আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসাবে আলোচনা করেন পাঠাগারের সাবেক সভাপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির টিচিং এসিস্ট্যান্ট রিপন চন্দ্র সরকার। এতে উপস্থিত ছিলেন অষ্টম শ্রেণির নির্বাচিত তিন পাঠক:- মিশাদ, মাশরাফি ও শাথিল। নবম শ্রেণির নির্বাচিত তিন পাঠক:- রিয়াদ,শ্রেয়াস ও লিয়ন।
পরে সভাপতির আরিফুর রহমান আরিফ বলেন, “বাংলা ও বাঙ্গালীর দুর্লভ কথক জসীমউদ্দিন তার সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও পল্লী বাংলার মাটি ও মানুষের কথা লিখে গেছেন সর্বোচ্চ দরদ দিয়ে। গ্রামীণ বাংলাকে তুলে নিয়ে এসেছেন নাগরিক সভায়। তার লেখায় আজকের বাংলাদেশ নামক জনপদের প্রকৃত চরিত্র চিত্রিত হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.