প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ণ
কবি সুকান্তের শতবর্ষে পদার্পণ উপলক্ষে কামাল স্মৃতি পাঠাগারের আয়োজন

ঢাকা জেলা প্রতিনিধি: কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন ছিল গত ১৫আগষ্ট অর্থাৎ শতবর্ষে পদার্পণ করলেন কবি। এই উপলক্ষে তাঁর কবিতা আবৃত্তি ও কবিতা থেকে গান নিয়ে কামাল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে একটি ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ৩০আগষ্ট শনিবার।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন পাঠাগারের সন্মানিত সহ-সভাপতি নুসরাত ইয়াসমিন রুম্পা। তিনি কবি সুকান্তের সংক্ষিপ্ত পরিচিত দিয়ে অনুষ্ঠান শুরু করেন। প্রথমেই ছিল সুকান্তের রচনা ‘হিমালয় থেকে সুন্দরবন’ থেকে সমবেত সঙ্গীত। সঙ্গীত ও আবৃত্তি দিয়ে দর্শকদের মুগ্ধ করেন কামাল স্মৃতি পাঠাগারের পাঠক হুমা, দিশা, জারিফা, ইলমা, শুকরিয়া ও নিহারা। এছাড়াও সন্মানিত সহ-সভাপতি নুসরাত ইয়াসমিন রুম্পা ‘দেশলাই কাঠি’ আবৃত্তি করেন এবং সন্মানিত সভাপতি আবু তাহের বকুল সুকান্ত নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তৃতা দেন। তিনি বলেন- বিভিন্ন কবি ও সাহিত্যিকদের জন্মদিন উপলক্ষে পাঠাগার বই থেকে আবৃত্তি ও পাঠ কামাল স্মৃতি পাঠাগারের নিয়মিত একটি আয়োজন। পাঠাগারের পেজ ও ইউটিউব চ্যানেলে এগুলো নিয়মিত প্রচার করা হয়। এই ধারাবাহিকতায় আজকের আয়োজন এবং ছোট বা বড় পরিসরে তা অব্যাহত থাকবে। অভিভাবকদেরকে তাদের সন্তানদের এই আয়োজনগুলোতে অংশগ্রহণ করাতে আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.