কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি (নীলফামারী) : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নীলফামারী কিশোরগঞ্জে ভোরের শালিক এর নতুন প্রোগ্রাম “প্রয়াস”। যার মাধ্যমে “সবাইকে নিয়ে, সবার সাথে” থাকার প্রত্যয় নিয়ে পবিত্র রমজান মাসের প্রথম রোজা থেকে এই প্রোগ্রামটি শুরু করে। উক্ত প্রোগ্রামের মূখ্য উদ্দেশ্য হলো প্রতিদিন কমপক্ষে একটি অসহায় পরিবার এর সাথে ইফতার করা। “ভোরের শালিক” প্রত্যেক রমজান মাসে গরীব ও অসহায় পরিবারকে সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে, তারিই অংশ “প্রয়াস”। ভোরের শালিকের সদস্যদের উৎসাহ ও অর্থায়নে এসব প্রোগ্রাম পরিচালিত হয়ে থাকে। সারা মাসব্যাপী এই প্রোগ্রাম অব্যাহত থাকবে বলে বলেছেন ”ভোরের শালিক” সংগঠনের সভাপতি মোঃ ইমরান হোসেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.