
কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলা যুব ফোরাম কিশোরগঞ্জ এর প্রতিনিধি দল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ৪ বৃহস্পতিবার সকালে জেলা যুব ফোরামের সেক্রেটারি সুমন আচার্য্যের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বিপিএম বার), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ লুতফর রহমান, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান এর সঙ্গে জেলা যুব ফোরাম সম্পর্কে পরিচিতি প্রদান ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উপায় এবং দূর্যোগ কালীন জেলা যুব ফোরাম এর স্বেচ্ছাসেবীদের অন্তর্ভুক্তি করণ বিষয়ে আলোকপাত করা হয়।
এসময় জেলা যুব ফোরাম এর সহ সভাপতি জয় চরণ সরকার, জেলা যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মন কর্মকার, সহ-সভাপতি সাব্বির মোহাম্মদ রবিন, সহ-সাধারন সম্পাদক আতিফুল ইসলাম ইমন, শিক্ষা সম্পাদক মীর্জা ওয়ার্দা বেগ, জনসংযোগ সম্পাদক তানিয়া আক্তার, কার্যনির্বাহী সদস্য কাকলি আক্তার সহ প্রমুখ উপস্হিত ছিলেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং জেলা পর্যায়ের কর্মকর্তা গণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.