হবিগঞ্জ জেলা প্রতিনিধি : গতকাল বিকালে নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ-এর কার্যনির্বাহী কমিটির এক সভা নবীগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রত্নদীপ দাস রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক সুকান্ত দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শংকর পাল, সহ-সভাপতি প্রভাশ চন্দ্র দাশ টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শুভন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার দাশ হিমেল, সাংগঠনিক সম্পাদক লিকছন দাশ রবিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শুভ্রেন্দু দাশ প্রমুখ। সভায় সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষ্যে আগামী ১১ নভেম্বর যুগ পূর্তি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.