
ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অবস্থিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভূক্ত বেসরকারি গ্রন্থাগার জাগ্রত আছিম গ্রন্থাগারের নতুন কমিটি গঠন করা হয়েছে। গ্রন্থাগারের প্রতিষ্ঠাকালীন সদস্য তৌকির আহমেদ তুষার'কে সভাপতি এবং গ্রন্থাগার পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি এবিএম জাকির হাসান কাউসার'কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (১৫ মার্চ, ২০২৩) গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৩-২৪ সেশনের জন্য ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
গ্রন্থাগার পরিচালনা কমিটিতে ফয়সাল আহমেদ, আসাদুজ্জামান আসাদ ও মেহেদী হাসান আকাশ সহ-সভাপতি; কাউসার আহমেদ, মোঃ সিফাত উল্লাহ ও জাহিদুল ইসলাম জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ রিয়াজ আহমেদ ও রাশেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
পরিচালনা কমিটির অন্যান্যরা হচ্ছেন দপ্তর সম্পাদক আরিয়ান আহমেদ দেলোয়ার, উপ-দপ্তর সম্পাদক সম্পদ তালুকদার, অর্থ সম্পাদক মোঃ সাকিব হাসান, সহঃ অর্থ সম্পাদক ফারজানা আক্তার তুলি, প্রচার সম্পাদক ইমাম মেহেদী হাসান, উপ-প্রচার সম্পাদক লাবিব মোস্তফা, পাঠচক্র বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম ইশাত, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরুল কায়েছ তুষার, ক্রীড়া সম্পাদক মোঃ সাব্বির তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক হাদীউল ইসলাম মিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, রক্তদান বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাগর, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু সাইদ তন্ময় সাহিত্য সম্পাদক আবু বকর সিদ্দিক, পরিবেশ বিষয়ক সম্পাদক রাইজুল ইসলাম রনি, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির হোসাইন তানিম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক তানভীর হোসেন সাদিম, আপ্যায়ন সম্পাদক ফরহাদ মাহমুদ ও ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে হানী লাবনী।
এছাড়াও জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রিয়াদ, শোয়াইব হাসান শিবলী, মোঃ হুমায়ুন কবির, মোঃ তামিম, সাব্বির আলম নাহিদ ও মেহেদি হাসান জাহিদ বর্তমান কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সদ্যবিদায়ী সভাপতি জিল্লুর রহমান রিয়াদ জানান, "গতবছরের ১৫ মার্চ ১ বছরের জন্য আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। আজকে আমাদের এক বছর পূর্ণ হয়েছে এবং আজই আমরা নতুন কমিটি গঠন করেছি। একইসাথে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে বর্তমান কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করিনি।"
জাগ্রত আছিম গ্রন্থাগারের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি তৌকির আহমেদ তুষার ও সাধারণ সম্পাদক এবিএম জাকির হাসান কাউসার সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেইসাথে গ্রন্থাগারের সার্বিক উন্নয়নে সকল পাঠক, সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্খীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.