প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
জাতীয় গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপুর যোগদান

স্টাফ রিপোর্টার: জাতীয় গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন কবি ও প্রাবন্ধিক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ, যিনি 'সাখাওয়াত টিপু' নামে সুপরিচিত। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক ফরিদ উদ্দিন সরকার, সহকারী পরিচালক ইনামুল হক, উপগ্রন্থাগারিক রাসেল রানা, গবেষণা কর্মকর্তা কুমারেশ বিশ্বাস প্রমুখ।
২০ জানুয়ারি ২০২৬-এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আগের পরিচালক আফসানা বেগমের নিয়োগ বাতিল করে তাকে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে সাখাওয়াত টিপুর নিয়োগের সিদ্ধান্তের তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫ এর ধারা-১০(২) অনুযায়ী এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.