প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
দনিয়া পাঠাগারে ‘সুলতানার স্বপ্ন পাঠ উৎসব’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দনিয়া পাঠাগারে পাঠক ও মুরাদপুর কার্ডিয়াল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ‘সুলতানার স্বপ্ন পাঠ উৎসব’ অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে এই আয়োজন উপভোগ করার জন্য ছুটে আসেন মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা সত্যজিৎ রায়, পর্বত আরোহী নিশাত মজুমদার এবং এসএম মহসিন। দনিয়া পাঠাগারের পক্ষে কথা বলেন- ইকবাল হাফিজ, মোহাম্মদ শাহনেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দনিয়া পাঠাগারের পাঠক সদস্য বুলবুল।
পাঠক আর শিক্ষার্থীরা সুলতানা স্বপ্ন নিয়ে তাদের ভাবনা বলতে গিয়ে নিজেদের স্বপ্নগুলো উপস্থাপন করেছেন। অংশগ্রহণকারীর একজন মা তার স্বপ্ন কথা বলতে গিয়ে নিজের জীবনের স্বপ্নগুলো এবং বাস্তবতা তুলে ধরেছেন। পাঠক ও শিক্ষার্থীদের প্রাণের কথাগুলো পাঠ উৎসবকে প্রাণবন্ত করেছে।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.