প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
দনিয়া পাঠাগারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানান আয়োজন

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে রাজধানী ঢাকার দনিয়া পাঠাগারের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২৩তম বর্ণমালা আঁকা প্রতিযোগিতা, কবিতা ও ইতিহাস পাঠ অনুষ্ঠান।
আজ (শনিবার) সকাল ১০টায় রাজধানীর আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা শুরু হয়। দনিয়া পাঠাগারের এই আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিল নেক্সাস বিল্ডার্স। কচি-কাঁচার কলতানে মুখরিত এই আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।
শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে মোট ৬টি বিভাগে প্রতিযোগিতাটি আয়োজিত হয়। ৬টি বিভাগে ১৮ জন বিজয়ীদের মধ্যে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের প্রধান, দনিয়া পাঠাগারের নেতৃবৃন্দ এবং নেক্সাস বিল্ডার্সের পরিচালনা পরিষদের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.