নিজস্ব প্রতিনিধি: “গ্রন্থাগার কেবল বইয়ের ভাণ্ডার নয়, এটি মানুষের চিন্তার বিকাশ কেন্দ্র। কিন্তু একটি সক্রিয় পাঠক ফোরাম ছাড়া গ্রন্থাগার প্রাণবন্ত হয়ে ওঠে না। পাঠক ফোরামের উদ্দেশ্য হলো- বইয়ের সাথে পাঠকের সরাসরি যোগাযোগ স্থাপন, নতুন বইয়ের পাঠচক্র আয়োজন, এবং পাঠাভ্যাস তৈরি করা। আমরা আশা করছি, নবগঠিত কমিটির মাধ্যমে আমাদের গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় তরুণ ও পাঠকেরা বই পড়ার প্রতি আরও উৎসাহিত হবে।”

গ্রন্থাগারের পাঠক ফোরামের নতুন কমিটি গঠন ও সাহিত্য আসর উপলক্ষে আয়োজিত সভায় বক্তাগন উপরোক্ত কথাগুলো বলেন। আজ (শুক্রবার ৩ এপ্রিল) বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-উক্ত সভা অনুষ্ঠিত হয়।

গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার বিকাশ দত্ত রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সদস্য জনি দাশ, সজীব দাশ, জয় দাশ, সত্যব্রত দাশ, সৃষ্টি রাণী দাশ, শ্রাবন্তি দাশ মনসা, দিয়া রাণী দাশ, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, সাধারণ সম্পাদক দ্বীপ দাশ, গ্রন্থাগার কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত, রকি দাশ, গোপাল দাশ জিৎ, বিশাল দাশ, দীপ শেখর দাশ, সৃজন দাশ, অপূর্ব দাশ, সৌরনীল দাশ, তৃষান দাশ, তুর্জ দাশ প্রমুখ।

সর্বসম্মতি ক্রমে রামু দাশ পাপনকে সভাপতি, জয় দাশ কে সাধারণ সম্পাদক ও তীর্থ দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট পাঠক ফোরামের কমিটি গঠন করা হয়।

সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.