প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর কমিটি গঠন

নবীগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’- এর কমিটি গঠন করা হয়েছে। সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্য বিবাহ রোধ, মাদক বিরোধী সচেতনতা, ইভটিজিং, ক্রীড়া প্রতিযোগিতা, সহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। সংস্থার কার্যক্রম প্রসারের লক্ষ্যে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে সংস্থার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সহ-সভাপতি সাগর দাশ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংস্থার দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সদস্য কপিল দাশ, সত্যব্রত দাশ, জয়ন্ত কুমার দাশ জয় প্রমুখ। কিশোরদের মধ্যে বক্তব্য রাখেন- তীর্থ দাশ, দীপ দাশ, প্রশান্ত দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ। সর্বসম্মতিক্রমে- তীর্থ দাশকে সভাপতি, দীপ দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
সভা
[caption id="attachment_5138" align="alignnone" width="300"]
সভাপতি তীর্থ দাশ ও সাধারণ সম্পাদক দীপ দাশ[/caption]
উল্লেখ্য যে, সংস্থাটি নবীগঞ্জ থানার মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর নামানুসারে প্রতিষ্ঠিত।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.