প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
নিলফামারীর মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্থাগারের উদ্যোগে সান্ধ্যকালীন সাহিত্য আড্ডা

নিলফামারী জেলা প্রতিনিধি: সাহিত্য ও সংস্কৃতি এবং বই পঠন কে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্ধাগার বড়ভিটা নিলফামারীর উদ্যোগে আজ (০৭ অক্টোবর) খ্রিস্টাব্দ অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া এর সভাপতিত্বে সাহিত্য আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সংগঠক আফজালুল হক মানিক এর ৫৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও বই পঠন এবং নিলফামারীর বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং বাউল সংগীত পরিবেশন হয় দ্বিতীয় পর্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে আব্দুল মান্নান, এস কে মহসিন, আব্দুল লতিফ, প্রকাশ চন্দ্র, মোশফিকুর রহমান, রেজাউল আলম, বজলুর রশীদ, আজাদ আবির, আশরাফুল ইসলাম রাজু, এমদাদুল হক, জাহেদুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা হিরম্ভ সরকার প্রমুখ।
গ্রন্থ আলোচক হিসেবে মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্থাগারের সভাপতি হোসাইন মো: সেলিম রেজা তার বক্তব্যে বলেন, বই পড়া কে এগিয়ে নিতে সকলের নৈতিকতাকে কাজে লাগাতে হবে, তাতেই সাহিত্যের লাভ হবে। তিনি বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সংগঠক আফজালুল হক মানিক কে শুভেচ্ছা ও শুভকামনা জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাউল সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী সুবল বয়াতি, গোপি বাবু, মমতাজ আলি এবং দেহতত্ত্ব গান পরিবেশন করেন লেখক আব্দুল মান্নান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.