প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

চুনারুঘাট উপজেলা প্রতিনিধি (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পদক্ষেপ গণপাঠাগারের কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম তালুকদার সেলিম স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত শোকসভায় পাঠাগারের সভাপতি ও সরকারের যুগ্মসচিব মোস্তফা মোরশেদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় বক্তব্য রাখেন- হুমায়ুন কবির মিলন, জাহেদুল কিবরিয়া শাহীন, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মানিক মিয়া, আব্দুল মুকিত, খায়রুল তালুকদার, হুমায়ুন কবির চৌধুরী, এস এম মিজান, মোহাম্মদ নুরুদ্দিন, আজমল হোসেন, মনি লাল নাথ, জাহেদুল রশিদ রুমান প্রমুখ।
উল্লেখ্য যে, পদক্ষেপ গণপাঠাগারের কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম তালুকদার সেলিম বিগত ৩০ জুন নিজ বাড়ি চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামে মৃত্যু বরণ করেন। মৃতুকালে তিনি স্ত্রী, ০১ পুত্র ও ০১ কন্যা রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.