পাঠাগার বার্তা ডেস্ক : পাঠক নন্দিত লেখক কাজী আনোয়ার হোসেন আর নেই। আজ বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। ১০ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন কাজী আনোয়ার হোসেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাজী আনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল ৯টায় তাঁর মরদেহ সেগুনবাগিচায় সেবা প্রকাশনীর সামনে আনা হবে। বাদ জোহর বনানী কবরস্থানে জানাজার পর তাঁর ইচ্ছা অনুযায়ী সেখানে তাঁর মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.