স্টাফ রিপোর্টার : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রনে হোয়াইট হাউজে যাচ্ছেন জুয়েল মিয়া। আগামী ১৭ জানুয়ারি মঙ্গলবার এই আমন্ত্রনে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এস্টেটের ইয়াং লিডাররা। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সাথে মধ্যাহ্নভোজসহ সেমিনারে অংশ নিবেন তারা। উল্লেখ্য যে,জুয়েল মিয়া হচ্ছেন একমাত্র বাংলাদেশি এবারের হোয়াইট হাউজের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বাংলাদেশি আমেরিকান জুয়েল মিয়া দির্ঘদিন যাবত জাতিসংঘে যুক্তরাষ্টের প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তার দেশের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার অমৃতা গ্রামে। জাতিসংঘের বিভিন্ন কাজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এস্টেট এবং বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি। বিশেষ করে ইয়াং লিডারশিপ সেমিনারসহ ও বিভিন্ন ধরনের কর্মসূচিতে যোগদান করেছেন জুয়েল। নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত জুয়েল মিয়া বাংলাদেশে ও বিভিন্ন সেবামূলক কাজে জড়িত। তিনি জাতিসংঘের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সাথে মিলিত হন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.