
ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বইমেলা চলছে। গতকাল মঙ্গলবার (২২ মার্চ) থেকে আগামীকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।
গতকাল সকালে বইমেলার উদ্বোধন করেন আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রেজ্জাক। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আছিম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম. এ. কাশেম। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (মিলন), আছিম বাজারের সাবেক ঔষধ ব্যবসায়ী জনাব জসীম উদ্দিন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বইমেলার আয়োজক আবু সাঈদ সরকার বলেন, "সীমিত পরিসরে মাত্র ২টি স্টল নিয়ে উদ্বোধন হয়েছে আছিম বইমেলা। অভিজাত পুস্তক প্রকাশক ময়মনসিংহের ডা. রিয়াজ বুক কর্নার এবং ঢাকার বিভিন্ন প্রকাশনীর বই দিয়ে সাজানো সাব'আ মাল্টি শপ। মাত্র ২টি স্টল হলেও বইয়ের আইটেম এবং পরিমাণ ছিল বেশি। তাই, দর্শনার্থীদের ভিড়ও ছিলো লক্ষ্যনীয়।"
ডা. রিয়াজ বুক কর্নারের আয়োজনে বইমেলায় সহযোগিতা করছে স্থানীয় জাগ্রত আছিম গ্রন্থাগার।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.