প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতাকাল (৮ মে, শুক্রবার) সকালে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের আহবায়ক মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব জহির উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২২টি বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন- সিলেট বিভাগের পদক্ষেপ গণপাঠাগার এর সভাপতি মোস্তফা মোর্শেদ, অর্থ সম্পাদক এস এম মিজান, বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের সভাপতি রত্নদীপ দাস রাজু, রাজধানীর পুরাণ ঢাকার গ্রন্থবিতানের প্রতিনিধি গোলাম হোসেন মনির, দনিয়া পাঠাগারের প্রতিনিধি ইকবাল হাফিজ, সীমান্ত গ্রন্থাগার সাধারণ সম্পাদক সুলতান আহমেদ টোকন, নির্বাহী সদস্য মানজারুল ইসলাম সুইট, কামাল স্মৃতি পাঠাগার সাধারণ সম্পাদক এহতেশাম খান সিদ্দিকী হিমেল, মুকুল ফৌজ পাঠাগার সভাপতি আশিকুর রহমান ভুলু, শহীদ বুদ্ধিজীবী পাঠাগার এর প্রতিনিধি আলী মোহাম্মদ আবু নাঈম, ময়মনসিংহের আলোর ভুবন পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলাম, জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান, মানিকগঞ্জের আফরোজা আক্তার স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আশিক মিয়া, জামালপুরের ভাষা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারে প্রতিনিধি তৌহিদুর রহমান রামিম, শেরপুরের ওএমসি পাঠাগার প্রতিনিধি মুক্তা ফেরদৌস, বনশ্রী পাঠাগারের প্রধান নির্বাহী হয়দার ইবনে আব্দুর রশিদ, কিশোরগঞ্জের এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগারের নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপন, আলোকবর্তিকা গ্রন্থালয়ের সাধারণ সম্পাদক তোষার চন্দন, তাহমিনা ইকবাল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শফিউল গনি প্রমুখ।

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় গৃহীত সকল সিদ্ধান্তসমূহ:
১. সদস্যপদ ও নিবন্ধন প্রক্রিয়া
সময়সীমা: আগামী ৫ জুন, ২০২৬ তারিখের মধ্যে সদস্য ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
ফি: ফরম ও সদস্য চাঁদা বাবদ মোট ৬০০ টাকা নির্ধারিত হয়েছে।
ভুক্তি: দেশের যে কোনো প্রান্তের বেসরকারি পাঠাগারগুলো সংশ্লিষ্ট বিভাগীয় প্রতিনিধির মাধ্যমে সংগঠনের সাথে যুক্ত হতে পারবেন।
২. সম্মেলন প্রস্তুতি ও পরিচালনা কমিটি
মূল দায়িত্ব: সংগঠনের বর্তমান আহ্বায়ক কমিটিই সম্মেলন প্রস্তুতি কমিটির কাজ পরিচালনা করবেন।
প্রতিনিধিদের অন্তর্ভুক্তি: প্রতিটি বিভাগের বিভাগীয় প্রতিনিধিদের সরাসরি সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে যুক্ত করা হবে, যাতে মাঠ পর্যায়ের সমন্বয় আরও জোরদার হয়।
উপ-কমিটি গঠন: কাজ ভাগ করে দেওয়ার লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধি এবং সাধারণ গ্রন্থাগার প্রতিনিধিদের সমন্বয়ে বিভিন্ন বিশেষায়িত উপ-কমিটি গঠন করা হবে।
৩. পরবর্তী গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আগামী ১৩ জুন উপ-কমিটিগুলো গঠন করা হবে এবং বিভাগীয় ও গ্রন্থাগার প্রতিনিধিদের দায়িত্ব বণ্টন করা হবে।
সম্মেলনের তারিখ: আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য সভাতেই জাতীয় সম্মেলনের চূড়ান্ত দিন ও তারিখ ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.