প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
বিশিষ্ট সাহিত্যিক নূরজাহান বেগমের স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আজ (সোমবার, ০৯ মার্চ) বাংলাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত, সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ -এর সম্পাদক এবং বিশিষ্ট সাহিত্যিক নূরজাহান বেগমকে শ্রদ্ধা নিবেদনার্থে তাঁর জীবন ও কর্মের উপর স্মরণ সভার আয়োজন করে। উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন খন্দকার জহিরুল ইসলাম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসান হাফিজ, প্রবীণ কবি ও প্রাবন্ধিক, জাতীয় প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ জুনান নাশিত, ডেপুটি চীফ নিউজ এডিটর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ আইরীন ফারজানা, যুগ্মসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিজ্ ফাজানা সুলতানা, পরিচালক (যুগ্মসচিব), আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.