প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

ঢাকা প্রতিনিধি: বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি, গান, সম্মাননা প্রদান অনুষ্ঠিত। এছাড়াও বিশ্ব কবিমঞ্চ যুক্তরাজ্য শাখার সভাপতি কবি আবুল কালাম আজাদ ছোটন সম্পাদিত 'একশত একজন কবির লেখা' নদী ও প্রেম' বিষয়ক কবিতা এবং বিশ্ব কবিমঞ্চ কানাডা শাখার সভাপতি কবি সৈয়দা রোখসানা বেগম এর ' অর্ধ ডুবা জলে' গ্রন্হদ্বয়ের মোড়ক উন্মোচিত করা হয়।
আজ (মঙ্গলবার, ৬ জুলাই) বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তামান্না রহমান। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কানাডার সাবেক সভাপতি বিশিষ্ট সংস্কৃতিজন ফয়ছল আহমদ, নজরুল গবেষক ও শিল্পী সোমঋতা মল্লিক।
আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মোস্তফা দুলাল, ড. মোহাম্মদ আনওয়ারুল কবীর কবীর, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার কবি পুলিন রায়, রবীন্দ্র রায়। বাচিক শিল্পী রুপালী বড়ুয়ার সঞ্চালনায় শুরুতেই সদ্য প্রয়াত শিক্ষাবিদ লেখক, গবেষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড. অনুপম কুমার পালের উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে এবং প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন কবি লিলি শেঠ। কবিমঞ্চ প্রকাশনী থেকে প্রকাশিত কবি আবুল কালাম আজাদ ছোটন সম্পাদিত একশত একজন কবির লেখা নদী ও প্রেম বিষয়ক কবিতা এবং কবি সৈয়দা রোখসানা বেগম এর অর্ধ ডুবা জলে' কাব্যগ্রন্হে মোড়ক উন্মোচন করেন মঞ্চের অতিথিবৃন্দ।
কবিতায় বিশ্ব কবিমঞ্চ কবি সম্মাননা চার জনকে প্রদান করা হয়। তারা হলেন- অমিতা মজুমদার, শ ম শহীদুল কামাল, উইলিয়াম রনি গমেজ ও প্রবাসে সৈয়দ কাহের (যুক্তরাজ্য) অতিথিদের হাত থেকে সন্মাননা স্বারক গ্রহণ করেন।
আবৃত্তি করেন শহীদুল জয়। কবিতা পাঠে অংশ নেন অমিতা মজুমদার, শ ম শহীদুল কামাল, উইলিয়াম রনি, ড. নাঈমা খানম, মোনায়েম খান, ড. শামীমা খানম, আশফাকুর জামান, রীনা পন্ডিত, গোলাম কিবরিয়া । কিরন শিশু আবৃত্তি শিল্পী কিয়ানা শরীফ,সামিয়া ইসলাম মীম, মুদহামান্তার মাহানুর সারাহ্ প্রমুখ। নজরুলগীতি শিল্পী সোমঋতা মল্লিকের গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সপাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.