প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
বিশ্ব কবিমঞ্চ টরন্টো শাখার উদ্যোগে গান ও আড্ডা অনুষ্ঠিত

টরন্টো প্রতিনিধি: বিশ্ব কবিমঞ্চ টরন্টো শাখা আয়োজিত একটি মনোজ্ঞ গান ও আড্ডার আয়োজন করা হয়েছে TFF 3000 Danforth। গত (২৭ শে জুলাই ২০২৫) গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। শিল্পী ছিলেন বাংলাদেশ বিমানের পাইলট ও ছায়ানটের ছাত্র শোয়েব চৌধুরী। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন চিত্রকর-লেখক সৈয়দ ইকবাল। টরোন্টোর শিল্পীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সাফল্যমন্ডিত করেছে। প্রথমে NRB টিভি এর কর্নধার শহিদুল ইসলাম মিন্টু, শিল্পীবর্গ এনামুল কবীর, নাহিদ কবীর কাকলী, শহীদ খন্দকার টুকু, শিখা রউফ, ফারজানা চৌধুরী বিন্দু, শারমীন শরীফ, নাট্যকার হাবীবুল্লাহ দুলাল, লেখক সাদী আহমেদ, জসিম মল্লিক, দেলওয়ার এলাহী, মেরী রাশেদীন এবং আরও অনেক বিমানের এক্স এমপ্লয়ীরা উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন বিশ্ব কবিমঞ্চ টরন্টো শাখার সভাপতি সৈয়দা রোখসানা বেগম এবং সাধারণ সম্পাদক মাহমুদ কাউসার টিসা।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.