মিজানুর রহমান রিপন (কিশোরগঞ্জ প্রতিনিধি): বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ((বলা)'র উদ্যোগে আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলায় আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে একবার ব্যবহার্য প্লাস্টিকের প্রভাব শীর্ষক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠান পরিচালনা করা হয়। আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা'র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মণের উপস্থাপনায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূইয়া। এছাড়াও বক্তব্য প্রদান করেন বেলা'র টাঙ্গাইল বিভাগীয় কো-অর্ডিনেটর গৌতম চন্দ্র চন্দ, ওয়েপ এর নির্বাহী পরিচালক ও বেলা'র নেটওয়ার্ক সদস্য মোঃ মিজানুর রহমান রিপন, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এর ছাত্র দেবব্রত, সাকিব ও আরিফ প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ, ৫০ জন ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিকের প্রভাব, পরিবেশ দূষণ, যানজট, দখল ও দূষণ হতে নদী রক্ষা বিষয়ক সচেতনতামূলক ব্যাপক প্রচারণা চালানো হয়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.