প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
বেসরকারি গ্রন্থাগারিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ২০ এপ্রিল থেকে শুরু হওয়া চারদিন ব্যাপী বেসরকারি গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আজ ৪র্থ দিনে সকালে লার্নিং সেশনগুলো পরিচালিত হয় এবং বিকেলে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ’র সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আবদুল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। সঞ্চালনায় ছিলেন সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য প্রদানের পর অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.