মাস্ক পরলে সুদর্শন হওয়া যাবে
লিয়াকত হোসেন খোকন
দুই বছর আগে কোভিড মহামারির শুরুর সময় পৃথিবীতে মাস্ক পরার চল তেমন একটা ছিল না। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই মাস্ক মানুষের অন্যতম পরিধেয় এক বস্তুতে পরিণত হয়েছে। মুখে মাস্ক পরা মানুষের অভ্যাস হয়ে ওঠায় কালবিলম্ব না করে ফ্যাশন ইন্ডাস্ট্রিও নানা ধরনের মাস্ক তৈরি শুরু করে দিল। মাস্ক পরে মানুষকে দেখতে কেমন লাগে, এ নিয়ে এবার একটি গবেষণাও হয়ে গেল।
সেই গবেষণার ফল বলছে, মুখে মাস্ক পরলে একজন মানুষ আরও সুদর্শন হয়ে ওঠেন। গবেষণাটি হয়েছে গ্রেট ব্রিটেনের কার্ডিফ ইউনিভার্সিটিতে। তাতে দেখা যাচ্ছে, মুখে মাস্ক পরলে মানুষকে আরও আকর্ষণীয় দেখায়। বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞান বিভাগের রিডার ও মাস্ক বিশেষজ্ঞ মাইকেল লুইস গবেষণায় দেখতে পেয়েছেন, মুখের নিম্নভাগে মাস্ক পরলে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আরও সুন্দর হয়ে ওঠেন। আরও জানা গেছে, রোগ ও অসুস্থতা নিয়ে মাস্ক সম্পর্কে মানুষের থাকা নেতিবাচক ধারণার কোনও পরিবর্তন হয়েছে কি না, মুলত সেটা দেখার জন্যই এ গবেষণা করা হয়েছে। কারণ, মহামারিকালে গোটা বিশ্বের মানুষ এখন নিজেদের সুরক্ষার জন্য হলেও মুখে মাস্ক ব্যবহার করছেন।
গবেষণার এমন ফল দেখে আশ্চর্য হয়েছেন জানিয়ে গবেষক মাইকেল লুইস বলেছেন," আমরা পরীক্ষা করতে চেয়েছিলাম যে মাস্ক সর্বব্যাপী হয়ে ওঠার পর থেকে এ ধারণায় অর্থাৎ মাস্ক অস্বাভাবিক অসুস্থতা বোঝায় কোনও পরিবর্তন হয়েছেন কি না। মাস্কের প্রকারভেদের কোনও প্রভাব রয়েছে কি না, সেটা বুঝতে চেয়েছিলাম। " গবেষণায় আরও দেখা গেছে, নীল রঙের মাস্ক পরলে একজন মানুষকে সবচেয়ে সুদর্শন ও আকর্ষণীয় দেখায়। মাইকেল লুইস এ প্রসঙ্গে বলেন, " সম্ভবত স্বাস্থ্য কর্মীরা নীল রঙের মাস্ক পরায় এমনটা হয়েছে। যিনি মাস্ক পরেছেন, তাঁর সম্পর্কে মহামারি আমাদের ধারণা বদলে দিয়েছে। এখন আমরা কাউকে মাস্ক পরতে দেখলে আর এমনটা ভাবি না যে মাস্ক পরে থাকা মানুষটি রোগে আক্রান্ত, আমাকে তার থেকে দূরে থাকতে হবে।"
মাস্ক পরলে সবাইকে সুদর্শন লাগে, তাই মাস্ক পরুন।
তবে একদিকে যেমন করোনা প্রতিরোধ করা সম্ভব হবে এবং অপরদিকে নিজেকে সুদর্শন করে তোলাও যাবে। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক : প্রবান্ধিক; রূপনগর, ঢাকা, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.