পাঠাগার বার্তা ডেস্ক : পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর নিবাসী এবং এবাদুল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ এবাদুল সরদার রাহাতের পিতা মোঃ আব্দুল মজিদ সরদার (৯২) আজ সকাল ৯.০০ ঘটিকায় অসুস্থতা জনিত কারণে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র, ২ কন্যা সহ অসংখ্যক গুণাগ্রাহী রেখে গেছেন। মোঃ আব্দুল মজিদ সরদার (৯২) এর মৃত্যুতে পাঠাগার বার্তা’র সম্পাদক রত্নদীপ দাস রাজু গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.