
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত রোকেয়া সাখাওয়াৎ হোসেন রচিত 'সুলতানার স্বপ্ন' পাঠ গত ৮ ডিসেম্বর উদযাপনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইউনেস্কো প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজে, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা: সারোয়ার আলী, মফিদুল হক, সারা যাকের। এছাড়াও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক ও দনিয়া পাঠাগারের সভাপতি মোঃ শাহনেওয়াজ, সদস্য সচিব ও গ্রন্থবিতান এর সাধারণ সম্পাদক জহির উদ্দিন, শহীদ বাকী স্মৃতি পাঠাগারের সম্পাদক আনিসুল হোসেন তারেক, এবং পাঠক জাহানারা হোসেন সীমান্ত গ্রন্থগারের পক্ষে।

সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কামাল স্মৃতি পাঠাগার, শহীদ রুমী স্মৃতি পাঠাগার এবং আলোকবর্তিকা গ্রন্থালয়ের পাঠক-পাঠিকা। অনুষ্ঠানটি সহযোগিতায় ছিল বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.