
স্টাফ রিপোর্টার : কবি আফরোজা কনার জন্মদিনে শীতের কবিতা সন্ধ্যা গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তন এ অনুষ্ঠিত হয়। লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে অনুষ সভায় সংগঠনের উপদেষ্টা নজরুল গবেষক নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসলাম সানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক প্রকাশক কবি ও সাংবাদিক অশোক ধর, কবি আসাদ কাজল, কবি হালিমা বেগম। আলোচনায় ছিলেন কবি রওশন আরা, কবি সেলিম খান, কবি নাহিন ফেরদৌস, কবি মতিয়ারা চৌধুরী মিনু,কবি বাপপি সাহা,কবি নুরুজজামান হুসাইন, গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শিরিন বৃষ্টি, অংশ নেন আবদুর রাজজাক, কবি এলিজা রহমান, কবি আফরোজা কনার মা খালা সহ সবাই মিলে জন্মদিনের কেক কাটা হয়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.