
নান্দাইল উপজেলা প্রতিনিধি (মোঃ ফাইজুল ইসলাম), ময়মনসিংহ :

নান্দাইলে ঈদ-উল ফিতর উপলক্ষে শহীদ হারুন পাঠাগার ও ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে ফ্রি হাটের মাধ্যমে অসহায় হত দরিদ্র পরিবার মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে । শনিবার (৩০এপ্রিল) সকাল ১১ টায় চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ্ ইকরা কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুল মাঠে ফ্রি হাটের উদ্ধোধন করেন সংগঠনের উপদেষ্টা, ময়মনসিংহ মেডিকেল কলেজে সাবেক উপাধক্ষ্য, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডাঃ মতিউর রহমান।
ফ্রি হাটের মাধ্যমে ঈদ সামগ্রি হিসাবে চিনি, তেল, সাবান, সেমাই,ডাল, পেঁয়াজ, রসুন ও লেবু সহ ৮ টি পণ্য দেওয়া হয়েছে। শনিবার সকালে সারি সারি করে পণ্য সাজিয়ে রাখা হয়েছে। ঈদের সামর্থহীন পরিবাবের সদস্যরা পণ্য নিতে ভীড় করেছে। ফ্রি ঈদের হাটে ২১৫ জন পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।
ধুরুয়া গ্রামের মৃত জয়নব আলীর স্ত্রী ষাটোর্ধ আমেনা বেগম বলেন, ঈদ ডা এবার আনন্দে খাটবো, সেমাই, চিনি, তেল পাইলাম। দুই ছেলে ডাহা থাকে গার্মেন্টস চাকরি করে মায়ের খোঁজ খবর বেশি রাহেনা। এই বাবারা মুখের হাসি ফোটিয়েছে আল্লাহ তাদের ভাল করুক।
সংগঠনের সভাপতি মাহবুব হাসান জয় বলেন, এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চেষ্টা করেছি অসহায় দরিদ্র ব্যক্তিদের কিছু সহযোগিতা করতে। সমাজের যারা বিত্তশালী আছে তাদের উচিত সামর্থহীন ব্যক্তিদের পাশে দাঁড়ানো। আমরা আগামীতে আরো বড় পরিসরে করার চিন্তা আছে।
ফ্রি ঈদের হাটে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ইফতেকার হোসেন খুররম, সাংবাদিক বিল্লাল হোসেন, মিন্টু মিয়া সংঘটনের উপদেষ্টা মন্ডলীর সদস্যসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.