
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি পাঠকদের নিকট থেকে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বিকেলে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক কামাল, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, সাংবাদিক ও কবি সৈয়দ মাহমুদ জামিল, এনজিও কর্মকর্তা হালিমা খানম, সৈয়দ হুমায়ুন কবির, সুব্রত কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রনেতা ও সাংবাদিক সৈয়দ আরিফ উদ্দিন সৈকত অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত ছাত্র ছাত্রী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.