
শিরোনাম হীন
অধ্যাপক অজয় কুমার দাশ মহালদার
যুগে যুগে শিক্ষাগুরু পেয়েছেন
যথাযোগ্য সম্মান মর্যাদা
অনন্য গুরুভক্তি গুরুদক্ষিণা।
আরুণি একলব্য বাদশাহ আলমগীর
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দিয়েছেন গুরুকে মর্যাদা সম্মান অসামান্য।
প্রধানমন্ত্রী র জন্য বিছানো লালগালিচা
শিক্ষাগুরুকে ছেড়ে দিয়ে
দিলেন অনুপম অতুলনীয় সম্মাননা।
কিন্তু আজ এ সোনার বাংলায়
কিসের আলামত অশনিসংকেত
হৃদয়ে রক্তক্ষরণ হৃদস্পন্দন থেমে যায়।
কারণে অকারণে অবহেলিত লাঞ্চিত নিগৃহীত
মানুষ গড়ার কারিগর সভ্যতার অভিভাবক
পড়তে হচ্ছে জুতার মালা,মরছেন স্ট্যাম্পের আঘাতে।
শিক্ষাগুরুর নেই কোন জাত-ধর্ম
নন শূদ্র ব্রাহ্মণ হিন্দু মুসলিম খ্রিস্টান
তিনি শিক্ষাগুরু শিক্ষাদান তাঁর কর্ম।
আসুন সবাই মিলে করি তীব্র প্রতিবাদ
শিক্ষাগুরু কে জানাই যথাযোগ্য সম্মান
রক্ষা পাবে সোনার বাংলা মুক্তিযুদ্ধের মান।
লেখক : অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ।

সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.