নিজস্ব প্রতিনিধি : দনিয়া পাঠাগারের ৩৪ বছর পূর্তি উপলক্ষে পাঠকের মা দের নিয়ে মেধাবিকাশে পাঠাগারের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠান আজ আজ সকাল ১১:০০ টায় দনিয়া পাঠাগার ভবনে অনুষ্ঠিত হয়, প্রাণবন্ত এই আয়োজনে খোলামেলা ভাবে পাঠকের মা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। তাহমিনা খন্দকার মুক্তি ঝর্না রহমানের লেখা ও সুর করা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, অতিথি আবৃত্তিশিল্পী রেজিনাওয়ালী লীনা,লেখক গবেষক জিল্লুর রহমান। পাঠাগারের পাঠকের অভিভাবক দনিয়া কলেজের শিক্ষিকা কনা, আলফেক্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষিকা এ কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কামাল স্মৃতি পাঠাগারের ভারপ্রাপ্ত সভাপতি আকলিমা আক্তার ও দনিয়া পাঠাগারের পাঠকের মা জান্নাতুল ফেরদৌস চায়না, শিরিন আক্তার এবং সভাপতি মন্ডলী সদস্য আবু আজাদ, সভাপতি শাহনেওয়াজ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন আনিসা জামান চাঁপা।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.