
পাঠাগার বার্তা ডেস্ক : মহান মক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ২০১৮ সালের ৭ জুলাই জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আত্মপ্রকাশ করে ‘সম্প্রীতি বাংলাদেশ’। ‘গাহি সাম্যের গান’ স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করা সংগঠনটি গত পাঁচ বছরে রাজধানী ঢাকাসহ সারা দেশ সাংগঠনিক ও জনকল্যামূলক কর্মসূচি পালন করেছে।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক প্রার্থীদের পক্ষে ‘পথ হারাবে না বাংলাদেশ’ শিরোনামে প্রায় ৫০টি সংসদীয় এলাকায় প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে। এ ছাড়া গত পাঁচ বছরে ধারাবাহিক কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিভিন্ন জেলায় ‘সম্প্রীতি সমাবেশ’, ‘সম্প্রীতি সংলাপ’ ও মতবিনিময়সভা। স্বাধীনতাবিরোধী শক্তি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার প্রতিবাদে ২০২১ সালের ২৫ অক্টোবর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। যে সমাবেশে জাতীয় পর্যায়ের শতাধিক সংগঠন ও ১০ সহস্রাধিক অসাম্প্রদয়িক চেতনার নাগরিক সংহতি প্রকাশ করে।
সাংগঠনিক কার্যক্রম ছাড়াও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, করোনা মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ এমনকি করোনা অতিমারির সময় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের মতো কার্যক্রমও চালিয়েছে সম্প্রীতি বাংলাদেশ।
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতেও সম্প্রীতি বাংলাদেশ অনলাইনে কর্মসূচি চলমান রেখেছে। গত দুই বছরে ‘সম্প্রীতি সংলাপ’ ও ‘টেলিমেডিসিন’ নামে দুই শতাধিক ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করেছে। প্রতিষ্ঠার পর থেকে অর্ধশতাধিক জেলা, উপজেলা ও ইউনিট কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিকভাবেও যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে।
সম্প্রীতি বাংলাদেশের এই সাফল্যযাত্রায় যোগ্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়। সংগঠনের সদস্যসচিবের দায়িত্ব পালন করে যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল। বর্তমান বাংলাদেশ ও আগামীর বাংলাদেশ নিয়ে সম্প্রীতি বাংলাদেশের ২০২২ সালের প্রতিপাদ্য ‘সম্প্রীতির পথে সমৃদ্ধির অগ্রযাত্রা’।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.