
বেলাল হোসেন (গাইবান্ধা জেলা প্রতিনিধি) : বর্ণিল আয়োজনে মধ্যে দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে"দৈনিক আমার সংবাদ" এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। মুক্তিযোদ্ধার চেতনায় বাংলাদেশ বিনির্মানে ১০ পেরিয়ে ১১ বছরের পদার্পণ করলো "দৈনিক আমার সংবাদ"।
বিকাল সাড়ে পাঁচটায় সাদুল্লাপুরের ধাপেরহাট প্রেসক্লাবে মোনাজাতের মধ্যে দিয়ে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ‘দৈনিক আমার সংবাদ’ প্রতিনিধি জালাল উদ্দীন এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ এম এস রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের ধাপেরহাট ইউনিয়ন সভাপতি জালাল উদ্দীন মন্ডল হিরু, সাধারন সম্পাদক শফিকুল কবির মিন্টু, সাংগঠনিক সম্পাদক লাবলু প্রামাণিক, সাবেক জি এস সোহেল মিয়া, সাদুল্লাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সোহেল, ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ মন্ডল,,ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জিয়াউল আলম এ এস আই আমিনুল ইসলাম, সাংবাদিক আবদুল মালেক সাজু, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম সাগর, সুলতান,সুমন, পিএম লিটন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.