
পাঠাগার বার্তা ডেস্ক : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাঠাগার বার্তা’র সম্পাদক ও প্রকাশক রত্নদীপ দাস (রাজু)।
এক শোকবার্তায় তিনি সদ্য প্রয়াত আবুল মাল আবদুল মুহিত এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি জানান, আবুল মাল আবদুল মুহিত ছিলেন একাধারে খ্যাতনামা লেখক, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ও ভাষা সৈনিক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদান জাতি চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (৮৮) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২:৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.