ঢাকা প্রতিনিধি: বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা সভা, কবিতা পাঠ,সঙ্গীত সম্মননা ও কথাসাহিত্যিক হারুন চৌধুরী উপন্যাস গ্রন্হ ‘মিশন আফগানিস্তান’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। গতকাল বিশ্ব সাহিত্য কেন্দ্রেে বিশ্ব কবিমঞ্চ আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কবি, সাবেক সচিব ও রাষ্ট্রদূত এ এইচ মোফাজ্জল করিম সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নিরঞ্জন অধিকারী, সাবেক জাতীয় দলের ক্রিকেটার মঈনুল হক ও কবি রেজাউর রহমান চৌধুরী।

আলোচনা করেন লেখক অধ্যাপক ড. মোস্তফা দুলাল, রবীন্দ্র দেব ও গোলাম কিবরিয়া। কবিতা পাঠ করেন মমতাজ জাহান করিম,আনোয়ারুল হক,কৃষ্ণ কান্ত বিশ্বাস অমিতা মজুমদার, লিলি শেঠ শ ম রশিদ কামাল, চামেলী সিনহা চারু, শহীদুল জয়,সনাতন মিত্র ,ইমরান সিকদার, উইলিয়াম রনি গোমেজ, মোজাফ্ফ বাবু,সমর বড়য়া,অমৃতা অদিতি বড়ুয়া, পলাশ দেবনাথ, সুমন দাশগুপ্ত, কথাসাহিত্যিক হারুন চৌধুরী উপন্যাস ' মিশন আফগানিস্তান গ্রন্হের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি কবি মোফাজ্জল করিম।

ভার্চুয়ালি মাধ্যমে সুইডেন থেকে বক্তব্য রাখেন মিশন আফগানিস্তান এর লেখক হারুন চৌধুরী। মুজতবা আলী সাহিত্য সম্মাননা প্রধান করা হয় কবিতায় রেজাউর রহমান চৌধুরী, অমিতা মজুমদার, ফেরদৌস শেরদিল ( যুক্তরাজ্য) কথাসাহিত্য হারুন চৌধুরী ( সুইডেন)। শুরুতেই সঙ্গীত শিল্পী ও শিক্ষক ড. অনুপম কুমার পালের পরিচালনায় কিরণ সংস্কৃতি সদন এর ছাত্র/ ছাত্রীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপালী বড়ুয়া।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2026 পাঠাগার বার্তা. All rights reserved.