1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৫৮ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক): বৃটেনের বার্মিংহামে সাংবাদিক লেখক পরিবেশবাদী ও মিডিয়া ব্যক্তিত্ব শেবুল চৌধুরীর লেখা ’বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বৃটেনস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার বার্মিংহামে প্রবীণ সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরুস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক ও গবেষক ফারুক আহমেদ।
অনুষ্ঠানের আয়োজক কিংস পুরুস্কারপ্রাপ্ত সংগঠন অগ্রণী আর্ট এন্ড কালচারাল সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি নারীনেত্রী রাশিয়া খাতুনের উপস্থাপনায় এবং কবি ও গবেষক ড. সৈয়দ মাসুমের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান ফরিদা বেগ, কবি ও গবেষক তাবেদার রসূল বকুল, কবি আবু মকসুদ, আমাদের বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক জেনারেল সেক্রেটারি আলহাজ্জ্ব খসরু খান, চলচ্চিত্র নির্মাতা মকবুল চৌধুরী, লেখক প্রাবন্ধিক আজাদ চৌধুরী এমবিই, বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর আব্দুল এম চৌধুরী সুমন, কাউন্সিলর তাজ উদ্দিন, ব্যারিস্টার শাম উদ্দিন, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার বার্মিংহামের চেয়ারম্যান কামরুল হাসান চুনু, জেনারেল সেক্রেটারি ফয়জুর রহমান চৌধুরী এমবিই, বইয়ের প্রকাশনা সংস্থা ইত্যাদি গ্রন্থ প্রকাশের অন্যতম স্বত্ত্বাধিকারী কবি আদিত্য অন্তর, বি অন টিভি বার্মিংহামের সিইও সাংবাদিক রিয়াদ আহাদ, বার্মিংহাম বাংলাদেশী বিজনেস ফোরামের সভাপতি আলহাজ্জ্ব আব্দুল মালিক পারভেজ, সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের কোষধ্যক্ষ হেনা বেগম, বার্মিংহাম সাহিত্য পরিষদের প্রধান কবি অধ্যাপক সৈয়দ ইকবাল, শেফিল্ড সাহিত্য একাডেমির সভাপতি কবি আহমেদ হোসেন হেলাল, জেনারেল সেক্রেটারি কবি নুরুল হক।
মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও মিডিয়া ব্যক্তিত্ব নোমান আল মনসুর, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব অগ্রণী আর্ট এন্ড কালচারাল সোসাইটি ইউকের ডাইরেক্টর ম আ কাদির, বিশিষ্ট ব্যবসায়ী শেখ খালিক উদ্দিন, দোভাষী ও কমিউনিটি নেতা রঞ্জু মিয়া, কবি আমিনা বেগম, অধ্যাপক শাকিরুল ইসলাম চৌধুরী শাহীন, তোফাজ্জল হোসেন চৌধুরী, অগ্রণী আর্ট এন্ড কালচারাল সোসাইটি ইউকের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ রব্বানী, আব্দুর রশিদ ভূঁইয়া, বেগম আব্দুর রশিদ, বেগম তাবেদার রসূল বকুল, কবি নোমান আহমেদ, সমুজ মিয়া, ম্যাজিশিয়ান আমিন আহমেদ, মাওলানা আব্দুল মুনিম, কবি বেলাল বদরুল, মশিউর রহমান মামুন, আনোয়ার মিয়া, মিডিয়া ব্যক্তিত্ব জি এম রাসেল, সাংবাদিক মিজান রাজা চৌধুরী, অগ্রণী আর্ট এন্ড কালচারাল সোসাইটি ইউকের কোষাধ্যক্ষ আখতারুন চৌধুরী গুলশান, মাহফুজ চৌধুরী মনি, ব্যবসায়ী কয়েসুজ্জামান কয়েস, ব্যবসায়ী শাহীন আহমদ, ব্যবসায়ী আজিজুর রহমান জগলু, সাইদুর রহমান চৌধুরী নিটুল, শিক্ষিকা সাবিহা চৌধুরী, এছাড়াও নারীনেত্রীদের মধ‍্যে রওশন ফয়েজ চৌধুরী, নাদিয়া রশিদ, তাহেরা আনোয়ার চৌধুরী, রওশনারা পাপিয়া উদ্দিন, নুরুন চৌধুরী কলি, সৈয়দা লাকি উদ্দিন, মিসেস মনি, মিসেস মামুন, মিসেস সমুজ মিয়া, মিসেস নুরুন আহমেদ, ফারজানা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
অগ্রণী আর্ট এন্ড কালচারাল সোসাইটি ইউকের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই বাংলাদেশ থেকে পাঠানো কলামিষ্ট ও লেখক আপ্তাব চৌধুরী ও লন্ডন থেকে পাঠানো সম্মিলিত সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবালের ‘বৃক্ষের সাথে ভালোবাসা ’বইটি নিয়ে লেখা রিভিউ পাঠ করেন কবি আমিনা বেগম। লেখককে অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বার্মিংহাম সিটি কাউন্সিলের দুইজন নবনির্বাচিত বাঙালি কাউন্সিলরকে অনুষ্ঠানের আয়োজক সংগঠন অগ্রণী আর্ট এন্ড কালচারাল সোসাইটির পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মঞ্চে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শেবুল চৌধুরীর পরিবারের পক্ষ থেকে  অতিথিদের বই উপহার দেওয়া হয়।
বক্তারা শেবুল চৌধুরীর বইয়ের ভূয়সী প্রশংসা করেন। বাংলা ভাষায় বৃক্ষের পরিচয় ও গুণাগুণ নিয়ে বইয়ের খুবই অভাব আর এই ধরনের বই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য অনেকে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান। প্রকাশক আদিত্য অন্তর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের দ্রুত ইংরেজি ভার্সন প্রকাশিত হচ্ছে বলে সবাইকে আশ্বস্থ করেন।
সভাপতি ধর্য্য ধরে বক্তব্য শুনার জন্য এবং প্রচন্ড উত্তপ্ত আবহাওয়ার মধ্যেও এতো লোকের সমাগম হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে শেবুল চৌধুরীর পরিপূর্ন সুস্থতা কামনা করে দোয়া করার অনুরোধ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
অগ্রণী আর্ট এন্ড কালচারাল সোসাইটি ইউকের পক্ষ থেকে ইল্বল ব্যাঙ্কুইটিং হলের সত্ত্বাধিকারী আব্দুল ইকবাল ও আব্দুল ইমরানকে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠান শেষে লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, শেফিল্ড প্রভৃতি স্থান থেকে আগত কবি সাহিত্যিকদের মধ্যে চলে মনোজ্ঞ আড্ডা, যা মধ্য রাত্রিতে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!