1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

‘ইয়ুথ বাংলা’ দেশে-বিদেশে বাংলা সংস্কৃতির অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৭৭ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক :সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উজ্জীবিত শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নিয়ে একটি অলাভজনক প্রতিষ্ঠান। সংগঠনটি ইতোমধ্যে অনেক সামাজিক ও সাংস্কৃতিক কাজ সম্পাদনের মাধ্যমে একটি মানবিক ও প্রগতিশীল সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের ২৭টি দেশে সংগঠনটির শাখা বিস্তৃত। পর পর দুই বছর যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে ‘জয় বাংলা’ উৎসব উদযাপনের মধ্য দিয়ে সংগঠনটি সফলভাবে বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছে। ‘ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন’ দেশে-বিদেশে বাংলা সংস্কৃতির অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখছে।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর গুলশানস্থ বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে ‘ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন’ আয়োজিত ‘Total Energies Presents Youth Entrepreneurial Festival 2022”এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণ উদ্যোক্তা উৎসব-২০২২’ -এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে আমি যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা দেখেছি। সেজন্য অদূর ভবিষ্যতে তারা আরো সফলকাম হবে বলে আমি আশাবাদী। জমকালো উৎসব আয়োজনের জন্য তিনি এসময় আয়োজক কর্তৃপক্ষ ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ থেকে বড় কিছুর যাত্রা শুরু হয়। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন তরুণ উদ্যোক্তা তৈরি ও তাদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান তথা পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্য আয়োজন করেছে ‘তরুণ উদ্যোক্তা উৎসব ২০২২’ (Youth Entrepreneurial Festival 2022)। তাদের এ মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের মধ্যে যথেষ্ট প্রাণচাঞ্চল্য ও কর্মস্পৃহা রয়েছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রতিমন্ত্রী এসময় আশাবাদ ব্যক্ত করেন।

ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. মো. মশিউর রহমান, বিশিষ্ট অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিকার শিমুল মুস্তাফা, বিশিষ্ট অভিনেতা ও পরিচালক সালাউদ্দিন লাভলু প্রমুখ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী তরুণ উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন দুই প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, ‘তরুণ শক্তির উৎকর্ষে’ স্লোগান নিয়ে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর গুলশানস্থ বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে গত ১৪ থেকে ১৬ এপ্রিল তিন দিনব্যাপী দ্বিতীয় বারের মত তরুণ উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘ইয়ুথ এন্ট্রেপ্রেনেরিয়াল ফেস্টিভ্যাল ২০২২’ অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!