
স্টাফ রিপোর্টার : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে ‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনার আজ সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন- আবৃত্তিশিল্পী, নাট্য নির্দেশক ও গবেষক ড. ভাস্বর বন্দোপাধ্যায়।
জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক মোঃ ফরিদ উদ্দিন সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক সুহিতা সুলতানা, আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কবি রুবি রহমান, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম , গ্রন্থবিতানের সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন। এছাড়া ঢাকা মহানগরীর বেসরকারি গ্রন্থাগার সমূহের প্রতিনিধি এবং পাঠকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
Leave a Reply