1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃড় হবে কুরমাঘাট সীমান্ত হাটের অবকাঠামো নির্মাণ কাজ চলছে

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৬১ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি (মৌলভীবাজার) : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় সীমান্ত ফাঁড়ির অদূরে ১৯০৩/৩৫ এস নং সীমান্ত পিলার সংলগ্ন গত ৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর সীমান্তে ৪র্থ বর্ডার হাট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্য মন্ত্রী শ্রী বিপ্লব দেব এবং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় যে, কুরমাঘাট সীমান্ত হাটের জন্য প্রায় ১ একর জায়গায় অবকাঠামো নির্মাণের কাজ চলছে। তবে স্থানীয়দের ভাষ্যমতে পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং ব্যবসায়ীদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ের জন্য বর্ডার হাট চালু হতে আরো ২ বছর সময় লাগতে পারে। এ বর্ডার হাট আনুষ্ঠানিক উদ্বোধন হলে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃড় হবে। পাশাপাশি সীমান্তে চোরাচালান অনেকটা কমে যাবে। তাছাড়া দুদেশের জনসাধারণ বৈধভাবে সহজে তাদের চাহিদামত পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করতে পারবে। এখানে ক্রেতা বিক্রেতারা সপ্তাহের নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে প্রবেশ করতে হবে। এলাকাবাসী অধীর আগ্রহে এ সীমান্ত হাট আনুষ্ঠানিক উদ্বোধন এর অপেক্ষা করছে। তাদের মধ্যে দুদেশের এ বৈধ মিলনে একধরনের আনন্দ বিরাজমান।

এ ব্যাপারে কুরমা সীমান্ত ফাঁড়ির কমান্ডার, নায়েব সুবেদার আব্দুল মালেক এর সাথে আলাপকালে তিনি বলেন যে, সীমান্ত হাট আনুষ্ঠানিক উদ্বোধন হতে প্রায় দেড় দুই বছর লাগতে পারে। বর্তমানে অবকাঠামো নির্মাণে কাজে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!