
পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর গতকাল বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত ‘কমরেড মণি সিংহের জীবন সংগ্রাম’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমরেড মণি সিংহ ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ডা. দিবালোক সিংহ। আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক অজয় দাশগুপ্ত।
Leave a Reply