
স্টাফ রিপোর্টার : স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাঠাগার বার্তা’র সম্পাদক ও পাঠাগার কর্মী রত্নদীপ দাস রাজু।
তিনি এক শোকবার্তায় ড. এনামুল হক- এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, ড. এনামুল হক (৮৫) আজ বিকালে রাজধানীর নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন।
Leave a Reply