1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাতীয় জাদুঘর প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান অপরিসীম- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৯৭ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতীয় জাদুঘর প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। তিনি ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘরে রূপান্তরে মুখ্য ভূমিকা পালন করেন এবং জাতীয় জাদুঘরের জন্য জমি বরাদ্দ প্রদান করেন। স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনামল পর্যালোচনা করলে দেখা যায়- এমন কোন আইন নেই যা তিনি প্রণয়ন করে যাননি। আমরা যখনই কোন নতুন আইন প্রণয়ন করতে যাই, দেখা যায় বঙ্গবন্ধু ইতোমধ্যে তা প্রণয়ন করে গেছেন। এতেই বোঝা যায়- বঙ্গবন্ধু কতটা বিচক্ষণ ও সুদূরপ্রসারী চিন্তার অধিকারী ছিলেন। যুগের প্রয়োজনে আমাদের সেসব আইন শুধুমাত্র পরিবর্ধন, পরিমার্জন ও সংস্করণ করতে হয়।

প্রতিমন্ত্রী আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর ১০৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাদুঘর আয়োজিত ‘ঢাকা থেকে জাতীয় জাদুঘর: রূপান্তরের ইতিবৃত্ত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, জাদুঘরকে আজকের পর্যায়ে উন্নীতকরণের জন্য যে দু’জনের নাম উল্লেখ না করলেই নয়, তাঁরা হলেন নলিনীকান্ত ভট্টশালী ও ড. এনামুল হক যাদের মধ্যে ড. এনামুল হক কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতাভরে শ্রদ্ধা জানাই। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতীয় জাদুঘরে প্রায় ১ লক্ষ নিদর্শন রয়েছে যার মধ্যে আমরা মাত্র ৫ শতাংশ প্রদর্শন করতে পারি। সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জাতীয় জাদুঘরকে আধুনিকায়ন করার পদক্ষেপ নিয়েছি। আশা করছি, শীঘ্রই এ প্রকল্প অনুমোদিত হবে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্যালারির সংখ্যা বাড়ানো যাবে এবং আরো অধিক নিদর্শন প্রদর্শন করা যাবে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সদস্য সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া। আলোচনা করেন ওয়াইল্ডটিম এর প্রধান নির্বাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোঃ আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কীপার শিহাব শাহরিয়ার।

প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে জাতীয় জাদুঘরে সংরক্ষিত বঙ্গবন্ধু স্মৃতি নিদর্শন, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের দুর্লভ আলোকচিত্র ও বঙ্গবন্ধুর লেখা বিভিন্ন গ্রন্থ নিয়ে ‘বঙ্গবন্ধু: মুক্তির অগ্রনায়ক’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!