1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ জাতীয় শোকদিবস পালিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও দেশ-বিদেশের শত্রুদের মদদে স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের বিচার রুদ্ধ করার জন্য কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর কালো আইন বাতিল করে হত্যাকান্ডের বিচার ও রায় কার্যকর করেছেন। অচিরেই বাকী খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য বক্তাগণ দাবী রাখেন।

আজ সন্ধ্যায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’র উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন। ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’র পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজু’র সভাপতিত্বে পাঠক ফোরামের সভাপতি অপূর্ব দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রূপায়ণ দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পাঠক ফোরামের সহ-সভাপতি সাগর দাশ জনি, দেবাশীষ দাশ রতন, ক্রীড়া ফোরামের সাংগঠনিক সম্পাদক রিপন দাশ, পাঠক ফোরামের সাংস্কৃতিক সম্পাদক পার্থ দাশ, পাঠক ফোরামের গণসংযোগ সম্পাদক পার্থ দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের গণসংযোগ সম্পাদক অনিক দাশ অন্তর, দুর্জয় দাশ, দীপ শেখর দাশ প্রমুখ। সভার শুরুতে ১৫ আগষ্ট শাহাদাত বরণকারী শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী থেকে বিশেষ বিশেষ অংশ পাঠ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!