1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার এর উদ্যোগে কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৯৮ বার পঠিত

মিজানুর রহমান রিপন (কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি): এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার এর উদ্যোগে কিশোরগঞ্জে ১৫ আগষ্ট ২০২২ সোমবার জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে ও সঞ্চালনায় বিকেল ৪টায় এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আব্দুল গণি কারীগরি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ কামরুল হাসান, কালের নতুন সংবাদ ডটকমের সম্পাদক খাইরুল ইসলাম, তৃষ্ণা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ তারিকুল আলম, পপির প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সোহেল রানা। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মোঃ তাজুল ইসলাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ উপস্হিত ছিলেন।
এছাড়াও সকাল ৯.৩০ মিনিটে এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার এর নির্বাহী পরিচালক মোঃ মিজনুর রহমান রিপনের নেতৃত্বে শহরের খড়মপট্টি এলাকায় অবস্হিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় মর্নিং গ্লোরির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফাইজুল হক গোলাপ, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান লিপন, আব্দুল গণি কারীগরি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ কামরুল হাসান, কালের নতুন সংবাদ ডটকমের সম্পাদক খাইরুল ইসলাম, তৃষ্ণা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ তারিকুল আলম, পপির প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার, আর্প এর সমন্বয়কারী জাহাঙ্গীর ফকির, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ সেলিম কবীর, সদস্য সোহেল রানা, বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মোঃ তাজুল ইসলাম, ফেয়ার এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, আপোর নির্বাহী পরিচালক মোঃ এমদাদ উদ্দিন সবুজ, নারী ও শিশু উন্নয়ন সংস্হার নির্বাহী পরিচালক মোঃ শামীম আহমেদ উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!