1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সুলতানা রাজিয়া পাঠাগারের উদ্যোগ ‘কাজী ইমদাদুল হক খোকন’ বুক কর্ণার উদ্বোধন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৩২ বার পঠিত

বেলাল হোসেন (গাইবান্ধা জেলা প্রতিনিধি) : গাইবান্ধার সুলতানা রাজিয়া পাঠাগারে বই এর ফেরিওয়ালা কাজী ইমদাদুল হক খোকন বুক কর্ণারের উদ্ভোধন। আজ বিকালে সুলতানা রাজিয়া পাঠাগারের উদ্যোগে বই এর ফেরিওয়ালা কাজী ইমদাদুল হক খোকন বুক কর্ণারের উদ্বোধন করা হ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন: সুলতানা রাজিয়া পাঠাগার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলাল হোসেন তিনি বলেন, সারা বাংলাদেশের জ্ঞান ভিক্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে যিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ দেশের প্রত্যন্ত অঞ্চলের পাঠাগার গুলোতে যাতে পাঠকেরা তাদের পছন্দের বই পাঠাগারে পড়তে পাড়েন এ জন্য নিজ খরচে পাঠাগারে বই প্রদান করে চলেছেন। নি:সন্দেহে তিনি একজন বাংলাদেশের বই প্রিয় মানুষের মধ্য একজন আলোকিত মানুষ। বিশেষ কোনো শব্দে তার প্রসংশা সীমাবদ্ধ নয় বরং তিনি পাঠাগার উদ্যোত্তাদের এক শত ভাগ পাঠাগার তৈরীর শক্তি যোগাচ্ছেন। অন্য সবের মতো তিনি সুলতানা রাজিয়া পাঠাগারকে খুজে বের করে এর সমৃদ্ধির জন্যও পাশে দাড়িয়েছেন এবং গ্রন্থাগারের জন্য অনেক মূল্যবান গ্রন্থ সমূহ পাঠিয়েছেন। গোটা বাংলাদেশের পাঠাগার উদ্যোক্তা ভাই বোনদের পক্ষ থেকে আমি স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যারের প্রতি সম্মান রেখে আজ আমরা আমাদের পাঠাগারে একটি বুক কর্ণার উদ্ভোধন করলাম। স্যারের এমন উদার কাজের মাধ্যমে আমাদের বই পড়া আন্দোলন অবশ্যই সুফল পাবে। উদ্বোধক আলহাজ্ব আইয়ুব আলী সরকার, সাধারন সম্পাদক, গাইবান্ধা জেলা হাজী কল্যাণ সমিতি। প্রধান অতিথি, প্রভাষক রবিউল ইসলাম, চেয়ারম্যান ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো: আজাদ হোসেন ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার ছান্দিয়াপুর ডিজিটাল পোস্ট অফিস। বিশেষ অতিথি, লাইজু আক্তার সংরক্ষিত মহিলা সদস্যা রসুলপুর ইউনিয়ন পরিষদ, নিতাই চন্দ্র বর্মন সভাপতি ছান্দিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিনুল ইসলাম সহ সভাপতি সুলতানা রাজিয়া পাঠাগার, আলহাজ্ব ফজলুল করিম, কার্তিক চন্দ্র প্রচার ও প্রকাশনা সম্পাদক, মানিক মিয়া, জীবন, সঞ্চালনায় রেজা শাহ্ জাহান প্রামানিক সাধারন সম্পাদক সুলতানা রাজিয়া পাঠাগার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!